ফিচার

সাতক্ষীরার বাঁধনডাঙ্গা মাঠে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা

By daily satkhira

July 17, 2026

প্রেস বিজ্ঞপ্তি : ‎সাতক্ষীরা শহরের ঐতিহ্যবাহী বাঁধনডাঙ্গা মাঠে আজ শুক্রবার বিকেল ৪টায় অনুষ্ঠিত হয়েছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা। প্রতিযোগিতাটি দেখতে মাঠে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। ‎ ‎অনুষ্ঠানে প্রধান অতিথি ও আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা রওশন আলম, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল খালেক, দিদারুল ইসলাম খোকা, মোঃ হযরত আলী, মোঃ একরামুল কবির ও আতাউর রহমান (সজল) এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্ধন টেলিমিডিয়ার সহকারী পরিচালক মোঃ আসিফুল আলম (আসিফ)। ‎ ‎প্রতিযোগিতায় প্রায় ২০টি ঘোড়া অংশগ্রহণ করে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ আয়োজনে প্রথম স্থান অর্জন করেন ‘সাতক্ষীরা এক্সপ্রেস’-এর স্বত্বাধিকারী মোঃ আসাদুল ইসলাম। দ্বিতীয় স্থান অর্জন করে ‘ময়না’ নামে পরিচিত ঘোড়াটি, যার মালিক মহাজন মোঃ রবিউল ইসলাম। তৃতীয় স্থান অর্জন করেন মোঃ রুহুল আমিন। ‎ ‎প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়। এছাড়াও অংশগ্রহণকারী অন্যান্য প্রতিযোগীদের উৎসাহিত করতে সান্ত্বনা পুরস্কার প্রদান করা হয়। ‎ ‎অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে বিশেষ অতিথি মোঃ আসিফুল আলম (আসিফ) বলেন, “ঘোড়দৌড় গ্রামবাংলার একটি প্রাচীন ও ঐতিহ্যবাহী খেলা। সময়ের পরিবর্তনে আমাদের এই ঐতিহ্য ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। নতুন প্রজন্মকে নিজেদের সংস্কৃতি, কৃষ্টি ও ঐতিহ্যের সঙ্গে পরিচিত করতে এ ধরনের গ্রামীণ খেলাধুলার আয়োজন নিয়মিত হওয়া প্রয়োজন। এতে যুবসমাজ যেমন ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত হবে, তেমনি আমাদের ঐতিহ্যও সংরক্ষিত থাকবে।” ‎ ‎অনুষ্ঠানটি সঞ্চালনা ও পরিচালনা করেন আব্দুল্লাহ আল মামুন।