ফিচার

শহীদ জায়েদার ২৮ তম সাহাদৎ বার্ষিকী উপলক্ষে জেলা ভূমিহীন সমিতির প্রস্তুতি সভা

By daily satkhira

July 19, 2026

শহীদ জায়েদার ২৮ তম সাহাদৎ বার্ষিকী উপলক্ষে জেলা ভূমিহীন সমিতির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা ১১টায় শহরের বাজার কোলকাতা হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা ভূমিহীন সমিতির সভাপতি মো: কওছার আলী। সাধারণ সম্পাদক আব্দুস সামাদের সঞ্চালনায় বক্তব্য রাখেন, নদী বন ও পরিবেশ রক্ষা কমিটির সাধারণ সম্পাদক মফিজুর রহমান, জেলা ভূমিহীন সমিতির সাংগঠনিক সম্পাদক জি এম রেজাউল করিম রেজা, ভূমিহীন সংগ্রাম কমিটির সভাপতি আলমগীর হোসেন,সাধারণ সম্পাদক বায়েজিদ হোসেন, সিরাজুল ইসলাম, সবুর গাজী, শহিদুল গাজী, আজগর মোড়ল, মিজানুর সরদার, রফিকুল পাড়, বাবর আলী গাজী,সারাকাত হোসেনসহ অন্যরা।

বক্তারা ভূমিহীনদের দাবি আদায় এবং অনিয়ম দুর্নীতি প্রতিরোধে শহীদ জায়েদার মত রাজপথে থেকে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেন।

এছাড়া প্রস্তুতি সভায় আগামী ২৭ জুলাই শহীদ জায়েদার সাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল, আলোচনাসভা এবং খাদ্য বিতরণের কর্মসূচি গ্রহণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি