ফিচার

সাতক্ষীরায় মৎস্যঘের থেকে এক যুবকের মরদেহ উদ্ধার: পরিবারের দাবি হত্যা

By daily satkhira

July 20, 2026

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় মৎস্যঘের থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে স্থানীয়দের তথ্যের ভিত্তিতে সদরের লাবসা ইউনিয়নের কৈখালী এলাকার কেসমতের মৎস্য ঘের থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত সুমন হোসেন (২৮) কৈখালী গ্রামের আব্দুল হামিদের পুত্র। তিনি সাতক্ষীরার ইসলামী বক্তা ও জামায়াত ইসলামী মনোনীত লাবসা ইউপি চেয়ারম্যান প্রার্থী মাও: মনোয়ার হোসেন মোমিনের গাড়ী চালক ছিলেন।

নিহতের পিতা জানান, গতকাল রাতে খেলা দেখার জন্য বাড়ি থেকে বের হয়েছিল সুমন। এরপর আর বাড়ি ফেরেনি। সকালে স্থানীয়রা জানান সুমনের মরদেহ ‍উলঙ্গ অবস্থায় ঘেরের মধ্যে পড়ে আছে।

মাও: মনোয়ার হোসেন মোমিন এটিকে হত্যাকান্ড দাবি করে বলেন, তার মরদেহটি উলঙ্গ অবস্থায় ছিলো। এছাড়া তাকে টেনে নেওয়া হয়েছে এমন চিহ্ন দেখা যাচ্ছে। তিনি অবিলম্বে এই হত্যাকান্ডের তদন্তপূর্বক আসামীদের শাস্তির দাবি জানান।