ফিচার

বার্ষিক শিক্ষা প্রতিষ্ঠান জরিপ উপলক্ষে সাতক্ষীরায় সচেতনতামূলক কর্মশালা

By daily satkhira

July 26, 2026

নিজস্ব প্রতিনিধি বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস)-এর উদ্যোগে বার্ষিক শিক্ষা প্রতিষ্ঠান জরিপ-২০২৬ উপলক্ষে সঠিক, নির্ভরযোগ্য ও হালনাগাদ তথ্য প্রদান বিষয়ক প্রয়োজনীয় দিকনির্দেশনা এবং সার্ভে এওয়ারনেস বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে সাতক্ষীরায়। রবিবার সকালে সদর উপজেলার তালতলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয় আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস)-এর পরিচালক (পরিসংখ্যান) প্রফেসর মোঃ গোলাম ফিরোজ। জেলা শিক্ষা অফিসার মোঃ আলমগীর কবীরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কালিগঞ্জ সরকারি কলেজ অধ্যক্ষ প্রফেসর মোঃ আজিজুর রহমান, সাতক্ষীরা সিটি কলেজের অধ্যক্ষ মোঃ মনিরুজ্জামান, তালতলা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রেজাউল করিম প্রমুখ।

কর্মশালায় বক্তারা বলেন, দেশের শিক্ষা ব্যবস্থার সঠিক পরিকল্পনা, নীতি প্রণয়নন ও উন্নয়নের জন্য শিক্ষা প্রতিষ্ঠানের নির্ভুল ও হালনাগাদ তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই বার্ষিক শিক্ষা প্রতিষ্ঠান জরিপ সফলভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক ও তথ্য সংগ্রহকারীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

এ সময় জরিপে তথ্য সংগ্রহের পদ্ধতি, অনলাইন তথ্য হালনাগাদ, তথ্যের যথার্থতা নিশ্চিতকরণ এবং সময়মতো তথ্য এন্ট্রি দেওয়ার বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করা হয়। পাশাপাশি অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। কর্মশালায় জেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও মাদ্রাসার প্রধানগণ, শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তা এবং অন্যান্য আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।##