ফিচার

২৪ ঘন্টা ধরে নিখোঁজ ব্যবসায়ী হাকিমের সন্ধান চায় পরিবার

By daily satkhira

July 29, 2026

প্রেস বিজ্ঞপ্তি : টাকা আদায়ের কথা বলে থেকে বাড়ি থেকে বের হওয়া ব্যবসায়ী আব্দুল হাকিমের সন্ধান না পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছে পরিবার। উপায়ন্তর হয়ে সদর থানায় একটি সাধারণ ডায়েরিও করেছে পরিবারটি। নিখোঁজ ব্যবসায়ী সাতক্ষীরা শহরের গড়েরকান্দা গ্রামের শাহাজান মন্ডলের পুত্র।

পরিবার জানায়, গত ২৮ জুলাই কালিগঞ্জে টাকা আদায়ের কথা বলে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। তার ব্যবহৃত নাম্বারটিও বন্ধ পাওয়া যাচ্ছে। তবে কয়েকটি নাম্বার থেকে ফোন দিয়ে বিভিন্ন অংকের টাকা দাবি করে আসছে। এঘটনায় ২৯ জুলাই ২০২৬ তারিখে সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন নিখোঁজ হাকিমের পিতা শাহাজান মন্ডল। যার নং-১৮৮২।

তার পিতা জানান, তার ছেলে চা এর ডিলারের ব্যবসা পরিচালনা করে আসছেন। ২৪ ঘন্টা অতিবাহিত হলেও তার সন্ধান না পাওয়ায় পরিবারের সদস্যরা চরম উদ্বিগ্নের মধ্যে দিন পার করছেন। ##