ফিচার

সাতক্ষীরায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে জামায়াতের বিক্ষোভ

By daily satkhira

August 05, 2026

প্রেস বিজ্ঞপ্তি : জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা পৌর ও সদর শাখার উদ্যোগে বুধবার (৫ আগস্ট) বিকেলে সাতক্ষীরা শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শহরের শহীদ আসিফ চত্বর (খুলনা রোড মোড়) এলাকায় অনুষ্ঠিত বিক্ষোভ-পূর্ব সমাবেশে সভাপতিত্ব করেন সদর উপজেলা জামায়াতের আমির ও সাবেক চেয়ারম্যান মাওলানা মশাররফ হোসেন।

সভায় বক্তব্য রাখেন জামায়াতের জেলা সহকারি সেক্রেটারী প্রভাষক ওসর ফারুক, জেলা অফিস সেক্রেটারী রুহুল আমিন, শিবিব সভাপতি মেহেদি হোসেন, জেলা কর্মপরিষদ সদস্য ও পৌরজামায়াতের সেক্রেটারি খোরশেদ আলম, সদর সেক্রেটারী মাওলানা হাবিবুর রহমান, পৌরসহকারী সেক্রেটারী এড আবু তালেব, ছাত্র নেতা আব্দুর রহিম, মাওরানা মনিরুল ইসলাম ফারুকি প্রমুখ।

বক্তারা জুলাই সনদ দ্রুত বাস্তবায়ন এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার দাবি করেন। একই সঙ্গে তারা জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণ করেন এবং তাদের আত্মত্যাগের চেতনায় দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহীদ আসিফ চত্বর থেকে বের হয়ে সাতক্ষীরা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ আব্দুর রাজ্জাক পাক এলাকায় গিয়ে শেষ হয়।