তালা প্রতিনিধি : সাতক্ষীরার তালায় বজ্রপাতে কাপড় ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
শনিবার বেলা সাড়ে ১২টার দিকে তালা উপজেলার গোপালপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত চিত্ত রঞ্জন আইচ(৫০) গোপালপুর গ্রামের মৃত কানাই আইচ এর ছেলে।
নিহতের প্রতিবেশী শ্যামল বিশ্বাস জানান, চিত্তরঞ্জনের তালা বাজারে কাপড়রের ব্যবস্থা আছে। শনিবার সকালে বাড়ির পাশে নিজের জমিতে ধান রোপনের কাজ করছিলেন। বেলা সাড়ে ১২টার দিকে বজ্রপাত হলে সরাসরি শরীরে আঘাত করলে তাঁর গায়ে আগুন ধরে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
তালা থানার ওসি (তদন্ত) মো. সাখাওয়াত হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন পুলিশ ঘটনাস্থলে গেছে। পরিস্থিতি বুঝে শুনে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।