ফিচার

সাতক্ষীরায় কিশোরিদের উদ্বুদ্ধকরণ ও স্বাস্থ্য সচেতনতামূলক প্রশিক্ষণ

By daily satkhira

August 11, 2026

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় দরিদ্র নারীদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্পের (ইরেসপো ) আওতায় অভিভাবক সমাবেশ, কিশোরীদের উদ্বুদ্ধকরণ ও স্বাস্থ্য সচেতনতামূলক প্রশিক্ষণ এবং জমাকৃত সঞ্চয়ের ওপর উৎসাহ অনুদানের চেক হস্তান্তর অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) বেলা ১২টার সময় সাতক্ষীরার বল্লী আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), সাতক্ষীরা সদর।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ কাউসার আজিজ। বিশেষ অতিথি ছিলেন বিআরডিবি সাতক্ষীরার উপপরিচালক আফরুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্ণব দত্ত।স্বাগত বক্তব্য রাখেন মো: রফিকুল ইসলাম উপজেলা পল্লী উন্নয়ন অফিসার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মৃদুল সরকার, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা (ইরেসপো)।

এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক বলেন, শুধু কিশোর-কিশোরীদের সচেতন হলে হবে না। তাদের পাশাপাশি অভিভাবকদের নিজের সন্তানদের প্রতি খেয়াল রেখে সবাইকে সচেতন থাকতে হবে। সু-শিক্ষার পাশাপাশি সামাজকি শিক্ষায় শিক্ষিত করতে হবে তাহলে আমাদের কিশোরীদের সমাজিক সচেতনতা বৃদ্ধি পাবে।

এ সময় বিশেষ অতিথি বিআরডিবি সাতক্ষীরার উপপরিচালক আফরুজ্জামান বলেন এই প্রকল্পের মধ্যেদিয়ে ইউনিয়ন পর্যায়ে কিশোরীদের সঞ্চয় কার্যক্রমে উৎসাহ প্রদান, সচেতনতা বৃদ্ধি এবং স্বাস্থ্যবিষয় সহ বল্যবিবাহ সচেতন করতে সক্ষম করে তুলতে বিশেষ ভূমিকা রেখেছে।

অনুষ্ঠানে কিশোররীদের সঞ্চয় কার্যক্রমে উৎসাহ প্রদান, সচেতনতা বৃদ্ধি এবং স্বাস্থ্যবিষয়ক বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। একই সঙ্গে প্রকল্পের আওতায় জমাকৃত সঞ্চয়ের ওপর উৎসাহ অনুদানের চেক সুবিধাভোগীদের মধ্যে হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে প্রকল্পসংশ্লিষ্ট কর্মকর্তা, বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, কিশোরী ও সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।