ফিচার

সাতক্ষীরার প্রাক্তন রোভার স্কাউটদের সংগঠন স্বপ্নসিঁড়ির বৃক্ষরোপন

By daily satkhira

August 14, 2026

সাতক্ষীরায় প্রাক্তন রোভার স্কাউটদের সংগঠন স্বপ্নসিঁড়ির বৃক্ষরোপন করা হয়েছে। শুক্রবার বিকালে হাজী শামসুদ্দীন মাদ্রাসা ও এতিমখানায় স্বপ্নসিঁড়ির সদস্যগণ ফলজ, বনজ বৃক্ষ রোপন করেন। বৃক্ষরোপন অনুষ্ঠানে সংগঠনের সভাপতি নাজমুল হক এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কালিগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ ও স্বপ্নসিড়ির উপদেষ্টা প্রফেসর আজিজুর রহমান পলাশ।

বিশেষ অতিথি ছিলেন ছফুরননেছা মহিলা কলেজের অধ্যক্ষ রেজাউল করিম। স্বপ্নসিড়ির সাধারণ সম্পাদক এড এস এম বিপ্লব হোসেন এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন বৃক্ষ রোপন উদযাপন কমিটি আহবায়ক ও স্বপ্নসিড়ির সিনিয়র সহ সভাপতি বিশ্বজিৎ ঘোষ, নির্বাহী সদস্য সিদ্দিকুর রহমান, ফাহাদ হোসেন প্রমুখ।

এ সময় প্রধান অতিথি কালিগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ ও স্বপ্নসিড়ির উপদেষ্টা প্রফেসর আজিজুর রহমান পলাশ বলেন, বৃক্ষ আমাদের পরম বন্ধু। গাছ আমাদের বাচিয়ে রাখে। আমাদের বেঁচে থাকার জন্য বৃক্ষ রোপন করেন। তিনি মাদ্রাসা ও এতিমখানার উন্নয়নে সকলকে এগিয়ে আসার অহবান জানান। প্রেস বিজ্ঞপ্তি