দেবহাটা

দেবহাটায় পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামী আটক

By daily satkhira

August 15, 2026

দেবহাটা প্রতিনিধি :  দেবহাটায় পুলিশের অভিযানে সিআর গ্রেফতারি পরোয়ানাভুক্ত এক আসামীকে আটক করেছে পুলিশ। পরে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আলিমের নেতৃত্বে থানায় কর্মরত এএসআই সাগর আলী সঙ্গীয় ফোর্সসহ ১৪ আগস্ট ২০২৬ রাত সাড়ে ১০টার দিকে দেবহাটা থানা এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বহেরা গ্রামের অহিদ গাজীর ছেলে বারী গাজীকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, বারী গাজী একটি সিআর মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামী। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

দেবহাটা থানার অফিসার ইনচার্জ আব্দুল আলিম বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত বারী গাজী সিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামী। তাকে ১৫ আগস্ট ২০২৬ বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।