ফিচার

বাংলাদেশ নদী রক্ষা কমিশনের চেয়ারম্যানের সাথে বাপা নেতৃবৃন্দের মতবিনিময়

By daily satkhira

August 18, 2026

প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশ নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান, সাবেক সিনিয়র সচিব মকসুমুল হাকিম চৌধুরী’র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সাতক্ষীরা পরিবেশ রক্ষা আন্দোলনের নেতৃবৃন্দ।

মঙ্গলবার বিকেলে সাতক্ষীরা সার্কিট হাউস সম্মেলন কক্ষে জেলার নদী-খাল রক্ষার সার্বিক চিত্র নিয়ে আলোচনা করা হয় । নদী কমিশনের চেয়ারম্যান মনোযোগ সহকারে সাতক্ষীরার নদী-খাল রক্ষায় মূল বাঁধা বা অন্তরায় গুলো শোনেন এবং সমস্যা সমাধানের আশ্বাস দেন।

এসময় সেখানে উপস্থিত ছিলেন ডেইলি স্টার পত্রিকার সাংবাদিক ও বাপা জেলা কমিটির উপদেষ্টা কল্যাণ ব্যানার্জি, এটিএন বাংলার সাংবাদিক ও বাপা জেলা কমিটির উপদেষ্টা এম কামরুজ্জামান, স্বদেশের নির্বাহী পরিচালক ও বাপার সাধারণ সম্পাদক মাধব চন্দ্র দত্ত , শেখ আফজাল হোসেন (নির্বাহী পরিচালক সুন্দরবন ফাউন্ডেশন ও নেটওয়ার্ক সদস্য বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি বেলা) , লুইস রানা গাইন (নির্বাহী পরিচালক হেড) প্রমুখ ।.

নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান মকসুমুল হাকিম চৌধুরী আলোচনাকালে বলেন, দেশের প্রায় সব জেলায় নদী-খালের চিত্র একই ধরনের। এসব সমস্যা সমাধানে সব শ্রেণিপেশার মানুষকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।