নিজস্ব প্রতিনিধি : ভারতের উপকূলের কাছে বঙ্গোপসাগরে পানামার পতাকাবাহী পণ্যবাহী জাহাজ ‘এমভি ওশান উইনার’ ডুবে যাওয়ার পর থেকে নিখোঁজ বাংলাদেশি মেরিন ইঞ্জিনিয়ার মো. আবদুল্লাহ আল মামুন।
তিনি সাতক্ষীরা পৌরসভার এক নম্বর ওয়ার্ডের আমতলা এলাকার ডক্টর আব্দুর রহিমের পুত্র।
আল মামুনের বড় ভাই আব্দুল্লাহ আল বাকি বলেন, ‘এখনো কোনো দিক থেকে কোনো আপডেট পাচ্ছি না। ইন্ডিয়ান কোস্টগার্ডের পেজে কখন আপডেট হয়, তারা কোনো ব্রিফিং করে কি না সেটার জন্য অপেক্ষা করছি।’ গত বুধবার পরিবারের সাথে সর্বশেষ মামুনের কথা হয়েছিল। তিনি জানান, শনিবার দুপুরের দিকে পরিচিত ব্যক্তিদের মাধ্যমে জাহাজডুবির খবর পান তারা। তবে এখন পর্যন্ত মামুনের অবস্থান সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে পরিবারের মধ্যে চরম উদ্বিগ্নতা বিরাজ করছে।
নিখোঁজ আব্দুল্লাহ আল মামুন এর বন্ধু শাহাদাত আল কাবিজু বলেন, সে আমার খুব কাছের বন্ধু আমরা একসাথে বড় হয়েছি। নিখোঁজের আপডেটআমরা পাইনি। এটা নিয়ে আমরা খুব উদ্বিগ্ন হয়ে পড়েছি।
এ বিষয়ে সাতক্ষীরা জেলা প্রশাসক মিস কায়সার আজিজ বলেন, বিষয়টি শুনেছি আমি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং নৌ পরিবহন মন্ত্রণালয়ে খোঁজ নিচ্ছি।