নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতি এবং রুহুল কবির রিজভী আহমেদকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত করায় বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান এমপিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করেছে সাতক্ষীরা জেলা ছাত্রদল।
মঙ্গলবার বিকালে সাতক্ষীরা জেলা ছাত্রদলের উদ্যোগে শহরে এ আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিয়ে নতুন দায়িত্বপ্রাপ্ত নেতাদের অভিনন্দন জানান এবং বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আনন্দ মিছিলে সাতক্ষীরা জেলা ছাত্রদলের সভাপতি এস কে এম আবু রায়হান ও সাধারণ সম্পাদক জে এম দুদায়েভ মাসুদ খান (অর্ঘ্য) নেতৃত্ব দেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাজী আয়ুব আলী, যুগ্ম সাধারণ সম্পাদক আসিফ মাহমুদ রিপন, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ ফারহান মাসুকসহ জেলা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এ ছাড়া সাতক্ষীরা জেলা ছাত্রদলের অধীনস্থ উপজেলা, পৌর, কলেজ, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের ছাত্রদলের নেতৃবৃন্দ আনন্দ মিছিলে অংশ নেন।
মিছিল শেষে জেলা ছাত্রদলের সভাপতি এস কে এম আবু রায়হান বলেন, নতুন দায়িত্বপ্রাপ্ত নেতাদের নেতৃত্বে বিএনপি আরও সুসংগঠিত ও শক্তিশালী হবে। তারা দলের চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক আন্দোলন ও দলীয় কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় নেতাকর্মীরা বিএনপির চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী তারেক রহমান, রাষ্ট্রপতি হিসেবে মনোনীত মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানান।