নিজস্ব প্রতিনিধি : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাতক্ষীরা জেলা কমিটির অর্থ বিষয়ক সম্পাদক রাজ্যেশ্বর দাসকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার রাতে আশাশুনি উপজেলার সরাফপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আওয়ামী লীগ নেতা রাজ্যেশ্বর দাশ (৬৫) আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের সরাফপুর গ্রামের মৃত কাত্তিক চন্দ্র দাসের ছেলে।
আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: জাহাঙ্গীর আরিফ বিষয়টি নিশ্চিত করে বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জেলা কমিটির অর্থ বিষয়ক সম্পাদক রাজ্যেশ্বর দাশকে আশাশুনি থানায় দায়ের করা একটি নিয়মিত মামলার পলাতক আসামি ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ মঙ্গলবার রাতে সরাফপুর গ্রামের নিজের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
আজ বুধবার গ্রেপ্তারকৃত রাজ্যেশ্বর দাশকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে বলে আরো জানান এই পুলিশ কর্মকর্তা।###