ফিচার

বিশ^জিৎ সাধুর ভোগ দখলীয় সম্পত্তি দখল চেষ্টার প্রতিবাদে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের বিবৃতি

By daily satkhira

August 28, 2026

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি বিশ^জিৎ সাধুর দীর্ঘদিনের ভোগদখলীয় পাটকেলঘাটা শাকদাহ মৌজায় ৪শতক সম্পত্তি অবৈধভাবে দখলের পায়তারা চালাচ্ছে একটি চক্র। উক্ত সম্পত্তি ১৯৯২ সাল থেকে তিনি ভোগ দখলে রয়েছে। এবিষয়ে আদালতের ১৪৫ ধারায় আবেদন করলে আদালত ৮/৭/২০২৬ তারিখে আইনশৃঙ্খলা বজায় রাখতে পাটকেলঘাটা থানাকে নির্দেশ দেন।

কিন্তু আদালতের সে নির্দেশ অমান্য করে ২৬/৮/২০২৬ তারিখ সকাল ১০টায় সরুলিয়া গ্রামের রকিব সরদার, শেখ আজিজুল ইসলামসহ ১০ থেকে ১৫ জনের একটি সংঘবদ্ধ দল উক্ত সম্পত্তিতে রাখা বালি ছড়িয়ে দিয়ে জোরপূর্বক দখলের চেষ্টা করে। আইন আদালতের নির্দেশ অমান্য করে দীর্ঘদিনের ভোগ দখলীয় সম্পত্তি দখলের চেষ্টা কোনভাবেই কাম্য নই। এঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে বিবৃতি দিয়েছেন,

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সভাপতিমন্ডলীর সদস্য সুধাংশু শেখর সরকার, জেলার সাধারণ সম্পাদক স্বপন কুমার শীল, খ্রিষ্টান এসোসিয়েশন সাতক্ষীরার সভাপতি স্বপন বৈরাগী, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ সাতক্ষীরা সদরের সভাপতি নিত্যানন্দ আমিন, সাধারণ সম্পাদক বাসুদেব সিংহ,জেলার সাংগঠনিক সম্পাদক অসীম দাশ সোনা, জেলা যুব ঐক্য পরিষদের আহবায়ক অমিত ঘোষ, জেলা ছাত্রঐক্য পরিষদের সভাপতি সুজন বিশ^াস, সদস্য সাগর চৌধুরী, রুদ্র রায়সহ অন্যরা। প্রেস বিজ্ঞপ্তি