ফিচার

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জেলা মৎস্যজীবী দলের মাছের পোনা অবমুক্ত

By daily satkhira

September 02, 2026

প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় জেলা জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের উদ্যোগে সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কের পৌর দীঘিতে এ মাছের পোনা অবমুক্ত করা হয়। জেলা মৎস্যজীবী দলের ভারপ্রাপ্ত আহ্বায়কমো. মাহমুদুল হকের ব্যবস্থাপনায় অতিথি হিসেবে উপস্থিত থেকে মাছের পোনা অবমুক্ত করেন সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক এইচ এম রহমাতুল্লাহ পলাশ ও সদস্য সচিব আবু জাহিদ ডাবলু।

এসময় উপস্থিত ছিলেন, জেলা মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম বাবলু,মৎস্যজীবীদলনেতা আরাফাত হোসেন, জিকু,সেলিম, জেলা তাঁতিদলের নেতা বুলবুল, জেলা তারেক মঞ্চের সদস্য সচিব রফিকুল ইসলাম, যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর হোসেন, বিএনপিনেতা রনজিত ঢালী প্রমুখ। এসময় বিএনপি ও মৎস্যজীবী দলের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন । মাছের পোনা অবমুক্ত করার পরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠার ইতিহাস ও বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা করেন নেতারা।

মৎস্যসম্পদ সংরক্ষণ ও জলাশয়ে দেশীয় প্রজাতির মাছের উৎপাদন বৃদ্ধির পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তাঁরা।