ফিচার

আশাশুনির মহিষকুড় মৎস সেট সংলগ্ন সংযোগ সড়কের সংস্কার কাজের উদ্বোধন

By daily satkhira

September 05, 2026

০৫ সেপ্টেম্বর আশাশুনি টু ঘোলা সড়কের মহিষকুড়ের সেট সংলগ্ন বাঁশতলা টু মহিষকুড়ের সংযোগের জলাবদ্ধ ও অসহনীয় ভাঙ্গাচুরা রাস্তার সংস্কারের কাজ উদ্বোধন করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা তাঁতীদল এর সভাপতি হাসান শাহরিয়ার রিপন, ০৭ নং শ্রীউলা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ রফিকুজ্জামান ছোট্টু, আশাশুনি সদর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন প্রিন্স, বিএনপি নেতা মোঃ আবুল কালাম মোল্লাসহ স্থানীয় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং মহিষকুড় গ্রামের সর্ব সাধারণ।

উল্লেখ্য, সাতক্ষীরা টু শ্যামনগরের রাস্তায় ৪ লেনের কাজ চলমান থাকায় শ্যামনগর এবং কালীগঞ্জ উপজেলার বেশিরভাগ মানুষ বাঁশতলা উপর দিয়ে এসে মহিষকুড় হয়ে সাতক্ষীরা টু কোলাঘোলা রাস্তা দিয়ে সাতক্ষীরা, খুলনা, যশোর সহ দেশের বিভিন্ন স্থানে যাওয়ার জন্য চলাচল করে। অর্থাৎ প্রতিদিন অন্তত দুই থেকে তিন হাজার যান বহন এই সংযোগ সড়ক দিয়ে চলাচল করে। উল্লেখ্য বিভিন্ন সময় দেখা যায় যে, উক্ত যানবাহনের মধ্যে বেশ কিছু ট্রাক, পিকআপ ওভারলোড নিয়ে এ রাস্তা দিয়েই চলাচল করে। যে কারণে রাস্তার ধারণক্ষমতার চেয়েও অধিক ওজন হওয়ায় রাস্তাটা দ্রুত নষ্ট হয়ে গিয়েছিল। অন্য দিকে এই রাস্তার দুই ধারে পানি নিষ্কাশনের জন্য ড্রেনেজ ব্যবস্থা না থাকাও রাস্তা ভাঙ্গার অন্যতম কারণ। উল্লেখ্য যে, রাস্তার ভাঙাচোরা জায়গাটি মহিষকুড় নিবাসী আবুল কালাম মোল্লার বাড়ি সংলগ্ন হওয়ায় উনার উদ্যোগে এবং উক্ত মহল্লার সাধারণ জনগণ একত্রিত হয়ে নিজেদের অর্থায়নে ইতিপূর্বে এই রাস্তা সংস্কারক করা হয়েছিলো। কিন্তু জলাবদ্ধতার কারণে এবং ওভারলোডের যানবাহন অধিকার হারে চলাচল করায় সেই সংস্কারযুক্ত রাস্তা বেশিদিন স্থায়ী হয়নি। যার ফলে বিগত কয়েক মাস যাবৎ এই রাস্তা দিয়ে চলাচলের যানবাহন সহ সাধারণ মানুষ অসহ্য যন্ত্রণা ভোগ করে আসছে। গত মাস খানেক পূর্বে আবুল কালাম মোল্লা, মালয়েশিয়া প্রবাসী মাসুদুল আলম কাজল মোল্লা বিএনপির জেলা, উপজেলা ও স্থানীয় নেতৃবৃন্দদের সাথে নিয়ে সাতক্ষীরা সদর ৩ আসনের সংসদ সদস্য প্রার্থী আলহাজ্জ কাজী আলাউদ্দিন এর সহযোগিতায় আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার এবং এলজিইডি জেলা নির্বাহী প্রকৌশলীর দৃষ্টিগোচর করেন। নেতৃবৃন্দ এবং এলজিইডি প্রকৌশলী ও উপজেলা নির্বাহী অফিসার এর সম্মিলিত আন্তরিকতায় রাস্তাটির সংস্কারের কাজ দ্রুত সম্ভব হয়েছে। এ সময় বক্তারা তাদের বক্তব্যে এলজিইডি প্রকৌশলী ও আশাশুনি উপজেলা নির্বাহী অফিসারের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন। বক্তারা সংশ্লিষ্ট কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করে আরো বলেন যে, এই রাস্তা দ্রুত স্থায়ীভাবে নির্মাণ করণ ও পানি নিষ্কাশনের জন্য দ্রুত ড্রেনেজ ব্যবস্থা এবং ওভারলোডের যানবাহন যাতে চলতে না পারে। তার জোর দাবি জানান। প্রেস বিজ্ঞপ্তি