ফিচার

শরৎ এলো — নাসির খলিল

By daily satkhira

September 10, 2026

পেঁজা তুলোর ওড়না গায়ে কিশোরী মেঘ দল বাঁধে, নীল আকাশের আঙিনাতে পাতালপুরীর সুর সাধে।

কপালেতে নীল টিপ পরা নীলকণ্ঠ মল বাজে পায়, ঝুমুর ঝুমুর নৃত্যের তালে শিশির ছড়ায় শিউলি গায়।

শুভ্র মেঘের সিঁড়ি বেয়ে নামলো এসে কাশবনে, জুঁই চামেলি দোলনচাঁপা গন্ধ বিলায় চনমনে।

মুক্ত হাওয়া মাতলো দেখো হাজার ফুলের বন্দরে, ধরার মাঝে শরৎ এলো পুলক জাগায় অন্তরে।

লেখক : নাসির খলিল, কুমিল্লা।