নিজস্ব প্রতিনিধি: ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি পালন করা হয়েছে। জেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের আয়োজনে শুক্রবার সকাল ১০টায় সাতক্ষীরা শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্ক দীঘিতে আনুষ্ঠানিকভাবে এসব মাছের পোনা অবমুক্ত করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক আহ্বায়ক সৈয়দ ইফতেখার আলী ও সাবেক সাধারণ সম্পাদক তারিকুল হাসান।
এ ছাড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি কামরুজ্জামান ভুট্টো, সাধারণ সম্পাদক শরিফুজ্জামান সজীব এবং জেলা মৎস্যজীবী দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মাহমুদুল হাসানসহ জেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা এতে অংশ নেন।