দেবহাটা

দেবহাটায় ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

By daily satkhira

September 13, 2026

দেবহাটা প্রতিনিধি :  দেবহাটা থানা পুলিশের বিশেষ অভিযানে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ আবুল হাসান মৃধা (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) বেলা ১০টা ৪৫ মিনিটের দিকে দেবহাটা থানাধীন দক্ষিণ কোমরপুর এলাকায় জনৈক শহিদুল ইসলামের চায়ের দোকানের সামনে কোমরপুর থেকে পারুলিয়াগামী পাকা সড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, অভিযানে নেতৃত্ব দেন দেবহাটা থানার এসআই (নিঃ) মোঃ আল-আমিন। এ সময় এএসআই (নিঃ) মোঃ সাগর আলী, এএসআই (নিঃ) মোঃ আলা উদ্দীন আলী, এএসআই (নিঃ) মোঃ ইব্রাহীম রাসেলসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

গ্রেফতার আবুল হাসান মৃধা দেবহাটা উপজেলার উত্তর কোমরপুর গ্রামের ইয়াজি মৃধার ছেলে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেফতারকৃত ব্যক্তিকে রোববার যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।