জি.এম আবুল হোসাইন : নির্যাতন ও শোষণের শিকার শিশুদের সুরক্ষা এবং তাদের অধিকার নিশ্চিতকরণে উপজেলা শিশু কল্যাণ বোর্ডের ভূমিকা নিয়ে সাতক্ষীরায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১০ টায় সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সভাটি সদর উপজেলা সমাজসেবার আয়োজনে ‘ব্রেকিং দ্য সাইলেন্স’র কারিগরি সহায়তায় সমন্বয় সভাটি বাস্তবায়িত হয়।
সভায় সভাপতিত্ব করেন, সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্ণব দত্ত।
সভায় মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন, সমাজসেবা অধিদপ্তর খুলনার ও সহকারি পরিচালক মো. শফিকুল ইসলাম । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নাজমুন নাহার, সদর থানার অফিসার ইনচার্জ মো. শরিফুল ইসলাম, সনাক নাগরিক কমিটির সভাপতি তৈয়ব হাসান বাবু প্রমুখ।
মতবিনিময় সভায় সেশন পরিচালনা করেন, ব্রেকিং দ্য সাইলেন্স প্রোগ্রাম ম্যানেজার মো. শরিফুল ইসলাম। এসময় আরোও উপস্থিত ছিলেন, ব্রেকিং দ্য সাইলেন্স’র মো. আব্দুল মান্নান, আফরোজা সুলতানা, মো. মনির হোসেন, শুবেন্দু বর ও মো. মেহেদি হাসান।
সভায় শিশু নির্যাতন, শোষণ ও ঝুঁকিপূর্ণ পরিস্থিতি থেকে রক্ষা, তাদের শিক্ষা ও সুস্থ্য বিকাশ নিশ্চিতকরণ এবং শিশু সুরক্ষায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সমন্বিত ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।
বক্তারা বলেন, শিশুদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সমাজ ও প্রশাসনকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। বিশেষ করে নির্যাতন ও শোষণের শিকার শিশুদের দ্রুত শনাক্ত করে প্রয়োজনীয় সহায়তা ও সুরক্ষা প্রদান জরুরি।