আশাশুনি

আশাশুনিতে ওসি জাহাঙ্গীর আরিফের নেতৃত্বে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৬

By daily satkhira

September 19, 2026

আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাহাঙ্গীর আরিপের নেতৃত্বে পুলিশের বিশেষ অভিযানে বিজ্ঞ আদালতের ওয়ারেন্টভুক্ত ৬ আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে সাতক্ষীরা জেল হযরত প্রেরণ করা হয়েছে। শুক্রবার দিবাগত গভীর রাতে আশাশুনি থানা পুলিশের পৃথক অভিযানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—আশাশুনি উপজেলার রাজাপুর গ্রামের মোঃ আব্দুর খালেক শেখের ছেলে মোঃ সাইফুল ইসলাম (সিসি-২৫৭/২৫), মোঃ ইসাহাক সরদারের ছেলে মোঃ রুহুল কুদ্দুস (সিসি-৬১১/২৫), মোঃ ফজোর আলী মোড়লের ছেলে মোঃ রবিউল ইসলাম (সিসি-২৫৩/২৫), মোঃ মুনছুর গাজীর ছেলে মোঃ আব্দুর রহমান (সিসি-৬০৯/২৫), মোঃ রহমাত কারিকরের ছেলে মোঃ আসাদুল কারিকর (সিসি-৬১৩/২৫) এবং সুরমান সরদারের ছেলে মোঃ লিয়াকত আলী সরদার (সিসি-৬১২/২৫)।

পুলিশ জানায়, আশাশুনি থানার অফিসার ইনচার্জ মোঃ জাহাঙ্গীর আরিফের নেতৃত্বে থানার পুলিশ সদস্যরা বিশেষ অভিযান পরিচালনা করে আদালতের ওয়ারেন্টভুক্ত এসব আসামিকে গ্রেফতার করেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং আদালতের ওয়ারেন্ট বাস্তবায়নে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে থানা পুলিশ।