প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরা’র শ্যামনগর উপজেলায় সোমবার সকাল ১০ টায় ডিজএ্যাবল্ড রিহ্যাবিলিটেশন এন্ড রিসার্চ এসোসিয়েশন (ডিআরআরএ)এর পিএসিই প্রকল্পের আয়োজনে মানুষের জন্য ফাউন্ডেশন ও ক্রিশ্চিয়ান এইড এর সহযোগিতায় প্রতিবন্ধী ব্যাক্তিদের জন্য সরকারি সেবার প্রাপ্যতা, সহজপ্রাপ্যতা মান ও জবাবদিহি আরও শক্তিশালী করার লক্ষে সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়ন পরিষদের হলরুমে পাবলিক হেয়ারিং অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার জনাব এস এম দেলোয়ার হোসেন ,সভাপতিত্ব করেন আটুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আবু সালেহ বাবু, এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারিদ বিন শফিক,বিশেষ অতিথি হিসাবে আরো ছিলেন প্রশাসনিক কর্মকর্তা কার্তিক চন্দ্র মন্ডল সহ ইউনিয়ন পরিষদের মেম্বারগন ওপিডি লিডার গন সহ গণ্যমান্য ব্যক্তিগন ডিআরআর থেকে ছিলেন মি: দেবেশ দাস, পিএসিই প্রকল্পের ফিল্ড অর্গানাইজার লিপিকা মন্ডল প্রমুখ।
পাবলিক হেয়ারিং এ কমিউনিটি স্কোর কার্ডের ফলাফল ও সুপারিশ উপস্থাপন করেন মি দেবেশ দাস টেকনিক্যাল কোঅডিনেটর,উম্নক্ত আলোচনায় প্রতিবন্ধী ব্যাক্তিরা বিভিন্ন প্রশ্ন করেন। সেগুলো নিয়ে উপজেলা সমাজসেবা অফিসার ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বিশদ ভাবে আলোচনা করেন। পাবলিক হেয়ারিং এ বক্তারা প্রতিবন্ধী ব্যাক্তিদের অধিকার ও মর্যাদা নিশ্চিত করার পাশাপাশি সরকারি সেবাগুলোকে আরো সহজপ্রাপ্য, অন্তর্ভুক্তিমূলক,বৈষম্যহীন ও জবাবদিহি মূলক করার উপর গুরুত্বারোপ করেন।
সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন ডিআরআরএ এর প্রকল্প সমন্বয়কারী জি এম নূরুন্নবী হাসান।