নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় উপজেলা পর্যায়ে তৃণমূল জনগোষ্ঠীর প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় সোনার বাংলা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন, সদর উপজেলা সমাজসেবা অফিসার শরিফুল ইসলাম।
সম্প্রীতি এইড ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সভার রঞ্জন শিকদারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, হেড এর নির্বাহী পরিচালক লুইস রানা গাইন, ডিবিসি নিউজের সাতক্ষীরা প্রতিনিধি এম. বেলাল হোসাইন, ব্রেকিং দ্যা সাইলেন্স এর এইচ আর অ্যান্ড এডমিন অফিসার ক্লেমেন্ট সেতু মন্ডল।
অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, সম্প্রীতি এইড এর সহকারী পরিচালক মলি শিকদার, সম্প্রীতি বাক শ্রবণ প্রতিবন্ধী কল্যাণ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আছাদুল ইসলাম।
সমাবেশে বক্তারা বলেন, বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ও বা ব্যক্তিরা সমাজের বোঝা নন, সম্পদ। যথাযথ যত্ন নিতে পারলে তারা বিশ্ব জয় করতে পারবে। সুতরাং তাদেরকে অবহেলা করা যাবে না, তাদের বেশি বেশি গুরুত্ব দিতে হবে, সময় দিতে হবে। তাহলেই বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিরা এগিয়ে যাবে। ##