ফিচার

সাতক্ষীরায় এবি পার্টির আহ্বায়ক কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীন

By daily satkhira

September 23, 2026

জিএম সালাহউদ্দিন (শাকিল)-কে আহ্বায়ক এবং প্রভাষক শাহীন আলমকে সদস্য সচিব করে ‘আমার বাংলাদেশ পার্টি’ (এবি পার্টি)-র সাতক্ষীরা জেলা শাখার ৪১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

গতকাল ২২ সেপ্টেম্বর (২০২৬) দলের যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তর) অ্যাডভোকেট আবদুল্লাহ আল মামুন রানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে সাতক্ষীরা জেলা কমিটি গঠন উপলক্ষে রাজধানীর বিজয়নগরস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন এবি পার্টির কেন্দ্রীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান মেজর (অব.) প্রফেসর ওহাব মিনার, কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার খান আযম এবং খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ ড. ইয়ামিনুর রহমান।

সংবাদ বিজ্ঞপ্তিতে নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে জেলাজুড়ে সাংগঠনিক কার্যক্রম জোরদার করা, তৃণমূল পর্যায়ে দলের ভিত্তি সম্প্রসারণ এবং স্থানীয় জনগণের সামাজিক ও রাজনৈতিক অধিকার আদায়ে নিবিড়ভাবে কাজ করার আহ্বান জানানো হয়।  প্রেস বিজ্ঞপ্তি