ফিচার

ঝাউডাঙ্গা কলেজে একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের নবীন বরণ

By daily satkhira

September 24, 2026

জুলফিকার আলী : সাতক্ষীরা সদরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ঝাউডাঙ্গা কলেজের উদ্যোগে একাদশ শ্রেণির ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তিকৃত নবাগত শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১০ টায় অত্র কলেজের হলরুমে অধ্যক্ষ খলিলুর রহমানের সভাপতিত্বে ভর্তিকৃত নবাগত শিক্ষার্থীদের উদ্দেশ্যে আলোচনা রাখেন, উপাধাক্ষ নুরুল আমিন, সহ. অধ্যাপক পরিমল কুমার ঘোষ, সহ. অধ্যাপক জেসমিন নাহার, সহ.অধ্যাপক আব্দুল মান্নান।

এ ছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী অধ্যাপক ননী গোপাল, সহ. অধ্যাপক পরমেশ চন্দ্র ভড়ামি, সহ. অধ্যাপক অহিদুল ইসলাম, সহ. অধ্যাপক শওকত আলী বাবু, সহ. অধ্যাপক আনারুল ইসলাম, সহ. অধ্যাপক মমতাজ আহমেদ, প্রভাষক ওহিদুজ্জামান লাভলু, প্রভাষক আল মাসুদ, প্রভাষক লিটন হোসেন, প্রভাষক মাহাবুবুর রহমানসহ অন্যান্য শিক্ষক কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।

সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সহ. অধ্যাপক আনোয়ারুল ইসলাম