নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহরের উদ্যোগে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের নিয়ে “মেধা, সততা ও দেশপ্রেমে গড়ি ইনসাফের বাংলাদেশ” শীর্ষক সংবর্ধনা অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৮ টা ৩০ মিনিটে সাতক্ষীরা শহরের মুন্সিপাড়াস্থ অবস্থিত আল আমিন ট্রাস্টের কাজী শামসুর রহমান মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহ। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক সাইদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল,বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক হাফেজ ইউসুফ ইসলাহী,জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান,সহকারি সেক্রেটারি প্রভাষক ওমর ফারুক,সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমান,সাতক্ষীরা জেলা জামায়াতের অফিস সেক্রেটারি মাওলানা রুহুল আমিন। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও সাতক্ষীরা শহর সভাপতি মেহেদী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাতক্ষীরা শহর সেক্রেটারি মোঃ নুরুন্নবী। প্রধান অতিথি অধ্যক্ষ ইজ্জত উল্লাহ শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্যে তিনি বলেন, “আজকের মেধা কেবল জিপিএ-৫ পাওয়ার মধ্যেই সীমাবদ্ধ থাকলে চলবে না; বরং এই মেধাকে সততা ও দেশপ্রেমের আলোয় আলোকিত করতে হবে। মেধা ও নৈতিকতার সংমিশ্রণ ছাড়া কখনো একটি ইনসাফভিত্তিক সমাজ ও রাষ্ট্র গঠন সম্ভব নয়। আগামীর বাংলাদেশকে সমৃদ্ধ, বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত হিসেবে গড়ে তুলতে আমাদের তরুণ প্রজন্মকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে।” অনুষ্ঠানে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও উপহার হিসেবে প্রদান করা হয় স্মারক ক্রেস্ট, ফুল, বিভিন্ন ইসলামী বই, কলম, প্যাড ও দাওয়াতী উপকরণ। এছাড়া শিক্ষার্থীদের স্মৃতিকে ধরে রাখতে ছবি তোলার জন্য ছিল দৃষ্টিনন্দন ও আকর্ষণীয় ফটোফ্রেম। একই সাথে সংগঠন ও সমাজ গঠনে শিক্ষার্থীদের গঠনমূলক মতামত ও দিকনির্দেশনা গ্রহণের জন্য ব্যবস্থা করা হয় একটি বিশেষ ‘পরামর্শ বোর্ড’। আলোচনা ও উপহার প্রদান পর্বে ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন ‘কপোতাক্ষ শিল্পীগোষ্ঠী সাতক্ষীরা’-এর শিল্পীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের অফিস সম্পাদক আরিফ বিল্লাহ,ভর্তি কার্যক্রম সম্পাদক আবু সালেহ সাদ্দাম, অর্থ সম্পাদক হাফেজ আনিসুর রহমান,মিডিয়া ও তথ্য সম্পাদক মোঃ মাসুদ রানা, সাহিত্য সম্পাদক ইমরান হোসেন আফজাল, সমাজসেবা সম্পাদক হাফেজ এবাদুল ইসলাম, মাদ্রাসা কার্যক্রম সম্পাদক মোঃ শাহনেওয়াজ,প্রচার সম্পাদক মোঃ ওয়ালীউল্লাহ, প্রকাশনা সম্পাদক মোঃ মাসুদুজ্জামান, এইচআরডি সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, আইন সম্পাদক মোঃ আকবর হোসেন, ক্রীড়া সম্পাদক মোঃ হাসানুল বান্না, সহকারী সমাজসেবা সম্পাদক বিল্লাল হোসেন, সহকারী এইচআরডি সম্পাদক হাঃ রাসেল হুসাইন,সাতক্ষীরা সরকারি কলেজ সভাপতি জিয়াউর রহমান ফাহিম,সিটি কলেজ সভাপতি মোল্ল্যা ইব্রাহীম খলিলুল্লাহ এবং আগরদাঁড়ী মাদ্রাসা থানা সভাপতি মোঃ মুহিব্বুল্লাহ।