রাজনীতি

মুন্সিগঞ্জ আ’লীগ নেতার বিরুদ্ধে অসহায় মানুষের নামে মিথ্যা মামলা দেওয়ায় মানববন্ধন

By daily satkhira

September 25, 2026

শ্যামনগর প্রতিনিধি : মুন্সিগঞ্জ আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে অসহায় মানুষের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার অভিযোগের প্রতিবাদ মানববন্ধন করেছে মুন্সিগঞ্জ ইউনিয়নের সর্বস্তরের মানুষ।

জানা যায়, মোঃ আমিনুর মোল্লা মুন্সিগঞ্জ ইউনিয়নের ৬নং ওয়ার্ডের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করতেন এই প্রভাবে স্থানীয় মানুষের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে আসছেন। সম্প্রতি ইট ভাটার সদ্দার হিসেবে কয়েকজন শ্রমিক কে ভাটায় কাজের জন্যে নিয়ে যাওয়ার পরে তাদের মজুরির টাকা না দিয়ে বিভিন্ন তালবাহানা করতে থাকে। আমিনুর মোল্লার কাছে শ্রমিকরা পাওনা টাকা চাইতে গেলে বিভিন্ন ধরণের হুমকি ধামকি দেয় এবং তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন জেলায় ইট ভাটার টাকা পাইবে মর্মে মামলা দেয়। বিষয়টা নিয়ে একাধিকবার ইউনিয়ন পরিষদে অভিযোগ করলেও আওয়ামী লীগ নেতা আমিনুর মোল্লা হাজির না হওয়ায় ভুক্তভোগীরা থানায় অভিযোগ করে। অভিযোগের প্রতিকার চেয়ে শুক্রবার বিকাল ৪ টায় হরিনগর বাজারে আমিনুর মোল্লার বিরুদ্ধে আইনি প্রতিকার চেয়ে মানববন্ধন করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন, ভুক্তভোগী অজিয়ার খাঁ, আব্দুল্লাহ আল মামুন, ইমরান হোসেন, তাইজুল ইসলাম, আব্দুল মজিদ সহ আরো অনেকে।

মানববন্ধনে অজিয়ার খাঁ বলেন, আমি দীর্ঘদিন আমিনুর মোল্লার ভাটায় কাজ করেছি। কিন্তু, আমার টাকা না দেওয়ায় আমি টাকা চাইতে গেলেই হুমকি দেয় এবং আমার বিরুদ্ধে কোর্টে মিথ্যা মামলা করেছে।

ইমরান হোসেন বলেন, আমিনুর মোল্লার ভাটায় পুরা সিজন কাজ করে কোন টাকা দেয়নি। বাড়ি এসে পাওনা টাকা চাইতে গেলে আমাদেরকে মারধর করে এবং আমার মা এবং বাবা টাকা চাইতে গেলে তাদেরসহ মামলা দিয়েছে। এরকম অনেক মানুষের বিরুদ্ধে হয়রানি মূলক মামলা করেছে।

স্থানীয়রা আরো জানান, আমিনুর মোল্লা আওয়ামী লীগ ক্ষমতা থাকার সময় মানুষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করতো। এখনো তার সেই অভ্যাস যায়নি। অসহায় নিরিহ ভাটা শ্রমিকদের নামে মামলা করে আবারো হয়রানি করছে আমরা এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি।