ফিচার

২৪ ঘণ্টা পার হলেও উদ্ধার হয়নি সাতক্ষীরার নিখোঁজ মাদ্রাসা ছাত্র ইব্রাহিম

By daily satkhira

September 26, 2026

প্রেস বিজ্ঞপ্তি : নিখোঁজ হওয়ার ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনো সন্ধান মেলেনি সাতক্ষীরা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সুলতানপুর এলাকার শিশু ইব্রাহিম হোসেনের (১০)। স্বজনদের অব্যাহত খোঁজাখুঁজি সত্ত্বেও তার কোনো সুনির্দিষ্ট তথ্য না পাওয়ায় উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে পুরো পরিবার।

ইব্রাহিম হোসেন সাতক্ষীরা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সুলতানপুর এলাকার আব্দুল মতিনের পুত্র। সে শহরের ইটাগাছা দারুল উলুম মাদ্রাসার নাজেরা বিভাগের ছাত্র।

পরিবার সূত্রে জানা যায়, গত ২৫ সেপ্টেম্বর (শুক্রবার) বিকেল আনুমানিক ৪টার দিকে ইব্রাহিম নিজ বাড়ির সামনে সুলতানপুর দক্ষিণপাড়া বায়তুল্লাহ জামে মসজিদ সংলগ্ন ঈদগাহ ময়দান এলাকা থেকে হঠাৎ নিখোঁজ হয়। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। নিখোঁজের সময় তার পরনে ছিল নীল (ব্লু) রঙের প্যান্ট ও গেঞ্জি।

ঘটনার পর থেকে পরিবারের পক্ষ থেকে সম্ভাব্য সকল স্থান ও আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজখবর নেওয়া হলেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

এ বিষয়ে সাতক্ষীরা সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। যার জিডি নম্বর- ১৭১৭, তারিখ: ২৫/০৯/২০২৬।

সন্ধান দিন:  কোনো সহৃদয় ব্যক্তি শিশু ইব্রাহিমের সন্ধান পেয়ে থাকলে বা কোনো তথ্য জানা থাকলে অনুগ্রহ করে নিম্নোক্ত মুঠোফোন নম্বরে যোগাযোগের জন্য পরিবারের পক্ষ থেকে আকুল আবেদন জানানো হয়েছে: 01322-675174 অথবা 01939-528786