ফিচার

উপজেলা সরকারি কর্মকর্তাদের সঙ্গে সম্প্রীতি এইড ফাউন্ডেশনের সমন্বয় সভা

By daily satkhira

September 28, 2026

নিজস্ব প্রতিনিধি :  প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার নিশ্চিতকরণ, বৈষম্যহীন সেবা প্রদান এবং সামাজিক কলঙ্ক নিরসনের লক্ষ্যে সাতক্ষীরায় উপজেলা সরকারি কর্মকর্তাদের সঙ্গে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

২৮ সেপ্টেম্বর সোমবার ম্যানগ্রোভ সভাঘরে সম্প্রীতি এইড ফাউন্ডেশনের আয়োজনে ইউরোপিয়ান ইউনিয়নের আর্থিক সহায়তায়, মানুষের জন্য ফাউন্ডেশন ও ক্রিশ্চিয়ান এইড-এর সহযোগিতায় পরিচালিত “প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তি ও প্রবেশগম্যতা জোরদারকরণ দিশা প্রকল্পের আওতায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সদর উপজেলা নির্বাহী অফিসার অর্ণব দত্ত।

সম্প্রীতি এইড ফাউন্ডেশনের সহকারী পরিচালক মলি শিকদারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা কৃষি অফিসার প্লাবনী সরকার, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা, শিক্ষা অফিসার আবুল হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা আজিজুল ইসলাম, উন্নয়কর্মী মাধবচন্দ্র দত্ত।

বক্তব্য রাখেন, প্রতিবন্ধী কল্যান বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান, হেড এর প্রতিনিধি রেহেনা পারভীন, সিডোর প্রতিনিধি তৌহিদুজ্জামানসহ অন্যরা।

বক্তারা বলেন, বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিরা সুযোগ পেলে নিজেদের দক্ষ হিসেবে গড়ে তুলতে পারেন। সাতক্ষীরার দুটি স্কুলের প্রতিবন্ধী শিক্ষকের উদাহরন টেনে বক্তারা বলেন একটু সহযোগিতা পেলে তারাও সম্পদে পরিণত হতে পারবে।