নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা জেলা লিগ্যাল এইড কনফারেন্স রুমে জেলা লিগ্যাল এইড কমিটির সাথে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
৩০ সেপ্টেম্বর বিকালে নাগরিক সংগঠনের অংশগ্রহণে জনপরিসর সম্প্রসারণ ও সুশাসন ব্যবস্থা শক্তিশালীকরণ” প্রকল্পের অধীন “ডিজ্যাবিলিটি ইনক্লুশন স্ট্রেন্থেনিং অ্যাক্সেসিবিলিটি দিশার উদ্যোগে বিশেষ সভায় সভাপতিত্ব করেন সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ নজরুল ইসলাম।
সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মো. জাকারিয়া হোসেন, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. সাইদুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর রহমান চৌধুরী, জেলা আইনজীবী সমিতির আহ্বায়ক অ্যাডভোকেট বিএম মিজানুর রহমান পিন্টু এবং জিপি অসীম কুমার মন্ডল।
উন্মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি শেখ আলমগীর আশরাফ, জেলা তথ্য অফিসার মো. জাহারুল ইসলাম, প্যানেল আইনজীবী খায়রুল বদিউজ্জামান, অ্যাডভোকেট মো. জিয়াউর রহমান, এনজিও প্রতিনিধি মনিরুজ্জামান, সম্প্রীতি এইড ফাউন্ডেশনের প্রতিনিধি শ্যামসন বিশ্বাস প্রমুখ।
আলোচনা সভায় উপস্থিত বক্তারা প্রতিবন্ধী ব্যক্তিদের আইনি সুরক্ষা, সুশাসন প্রতিষ্ঠা এবং নাগরিক সমাজের অংশীদারিত্ব বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।