ফিচার

সাংবাদিক শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

By daily satkhira

October 04, 2026

সাতক্ষীরা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও এসএ টিভি এবং আলোকিত বাংলাদেশ পত্রিকার জেলা প্রতিনিধি এম শাহীন গোলদারের মা নূরজাহান বেগম (৮০) হৃদরোগে আক্রান্ত হয়ে হার্ট ফাউন্ডেশনে রোববার বিকেলে ইন্তেকাল করেছেন।

মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাসেম, সহ-সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, যুগ্ন সাধারণ সম্পাদক এম বেলাল হোসাইন, অর্থ সম্পাদক শেখ ফরিদ আহমেদ ময়না, সাহিত্য,সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক আকরামুল ইসলাম,

দপ্তর সম্পাদক মাসুদুজ্জামান সুমন, নির্বাহী সদস্য যথাক্রমে এড. খায়রুল বদিউজ্জামান, আবু তালেব, কাজী জামালউদ্দিন মামুন, আব্দুস সামাদ, আসাদুজ্জামান সরদার। প্রেসবিজ্ঞপ্তি