প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরা জেলা জাতীয়তাবাদী তাঁতীদলের ১৩৩ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। গত রোববার (৪ অক্টোবর) বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির আহ্বায়ক আবুল কালাম আজাদ ও সদস্যসচিব হাজী মজিবুর রহমানের স্বাক্ষরে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।
কমিটিতে মো. হাসান শাহরিয়ার রিপনকে সভাপতি, সাবিনা ইয়াসমিন শিল্পীকে জ্যেষ্ঠ সহসভাপতি, মো. জিয়াউর রহমান জিয়াকে ১ নম্বর সহসভাপতি, সাজ্জাদ হোসেন লাল্টুকে ২ নম্বর সহসভাপতি এবং এস এম সাহেব আলীকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
এ ছাড়া কমিটিতে মো. জাহাঙ্গীর আলমকে জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক, মো. মোশাররফ হোসেনকে ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক, মেহেদী হাসানকে ২ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক, শেখ মাহমুদুল ইসলাম বুলবুলকে সাংগঠনিক সম্পাদক এবং মো. নাজমুল হুদাকে সহ-সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। একই সঙ্গে মো. ফজলুল হককে দপ্তর সম্পাদক (সহসভাপতি পদমর্যাদা), ওয়েজকুরুনী শুভকে প্রচার সম্পাদক এবং ওয়ালিউল্লাহকে আইনবিষয়ক সম্পাদক (সহসভাপতি পদমর্যাদা) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
উল্লেখ যে, গত বছরের ৩১ অক্টোবর জাতীয়তাবাদী তাঁতীদল কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আবুল কালাম আজাদ, সদস্যসচিব হাজী মজিবুর রহমান এবং সাতক্ষীরা জেলা বিএনপির বর্তমান ও সাবেক নেতাদের উপস্থিতিতে কাউন্সিলের মাধ্যমে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছিলেন।
কমিটি অনুমোদন দেওয়ায় বিএনপির চেয়ারপারসন তারেক রহমান এবং তাঁতীদল কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আবুল কালাম আজাদ ও সদস্যসচিব হাজী মজিবুর রহমানের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন নবগঠিত কমিটির সভাপতি হাসান শাহরিয়ার রিপন, সাধারণ সম্পাদক এস এম সাহেব আলী ও সাংগঠনিক সম্পাদক শেখ মাহমুদুল ইসলাম বুলবুল।
এক যৌথ বার্তায় নেতারা বলেন, ‘সাতক্ষীরা জেলাকে মাদক ও জুয়ামুক্ত করতে এবং সাধারণ মানুষের কল্যাণে আমাদের কমিটির নেতারা যেন ভূমিকা রাখতে পারেন, সে জন্য আমরা সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি।’