নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা জেলায় অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)-র বিশেষ অভিযানে ৩ জন অনলাইন জুয়াড়িকে গ্রেপ্তার করা হয়েছে।
ডিবি পুলিশের ইনচার্জ মাহমুদুর রহমান জানান, গত ৭ অক্টোবর আশাশুনি থানাধীন প্রতাপনগর বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারেন যে, আশাশুনি থানার দীঘলারআইট গ্রামস্থ রুহুল আমিন শেখ এর বসতবাড়ির উঠানে অনলাইনে বিভিন্ন অ্যাপস ও ওয়েবসাইটের মাধ্যমে অবৈধ জুয়া খেলা চলছে। এমন সংবােদর ভিত্তিতে ডিবি পুলিশের টিমটি ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে পুলিশ তিনজনকে গ্রেপ্তার করে।
আশাশুনির চাকলা গ্রােমর আল আমিন শেখের পুত্র ইয়াসিন হোসেন, সোনাতনকাটি গ্রামের আজিজুল সানার পুত্র মো: শরিফুল ইসলাম এবং শ্যামনগর উপজেলার চাউলখোলা গ্রামের নুর মোহাম্মাদ সানার পুত্র নূরে আলম হোসেন।
গ্রেপ্তারের সময় আসামিদের হেফাজত থেকে অনলাইন জুয়ায় ব্যবহৃত ৬টি স্মার্টফোন জব্দ করা হয়। পরবর্তীতে মোবাইল ফোনগুলো পরীক্ষা করে আন্তর্জাতিক অনলাইন জুয়ার সাইট অনএক্সবেড, মিলবিট এবং মবক্যাশ এর ইউজার আইডি ও পাসওয়ার্ডের সন্ধান পাওয়া যায়।
এ ঘটনায় এসআই মিজানুর রহমান বাদী হয়ে আশাশুনি থানায় এজাহার দায়ের করলে আশাশুনি থানার মামলা নম্বর-০৯ (তারিখ: ০৭/১০/২০২৬ ইং, ধারা- জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর ১৬/১৭/২৭) রুজু হয়। আটককৃত আসামিদের বিধি মোতাবেক পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।