ফিচার

এবিপার্টি সাতক্ষীরা জেলা শাখার মাসিক মতবিনিময় সভা

By daily satkhira

October 08, 2026

প্রেস বিজ্ঞপ্তি : আমার বাংলাদেশ পার্টি (এবিপার্টি) সাতক্ষীরা জেলা শাখার মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে পার্টির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা পার্টির সভাপতি ডা: সালাউদ্দিন শাকিল।

সাধারণ সম্পাদক প্রভাষক শাহীন আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জি এম আবু সাঈদ, মো: শহিদুল ইসলাম, মো: আব্দুস সাত্তার, সুবর্ণা মন্ডল, তালা উপজেলার আহবায়ক দিপক দাশ, আশাশুনি উপজেলার আহবায়ক আজগর আলী, পৌরসভার সাধারণ সম্পাদক মোছা: শিরিনা সুলতানা, কলারোয়া উপজেলার মো: মিজানুর রহমান, কালিগঞ্জ উপজেলার মো: জাকির হোসেনসহ অন্যরা। সভায় স্থানীয় নির্বাচনে প্রার্থী দেওয়া, সংগঠনকে গতিশীল করা এবং ১১ দলীয় জোটের ৩১ অক্টোবর খুলনা বিভাগীয় লং মার্চ সফল করার জন্য নেতাকর্মীদের প্রস্তুতি গ্রহণসহ সার্বিক সহযোগিতার আহ্বান জানানো হয়। ##