ফিচার

শনিবার নিউমার্কেট চত্বরে মানববন্ধন : জাকারিয়া হত্যার বিচার বাস্তবায়ন কমিটির সভা

By daily satkhira

October 09, 2026

জাকারিয়া হত্যার বিচার বাস্তবায়ন কমিটির সভা লেকভিউয়ের হলরুমে শুক্রবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়। আহবায়ক ডা: আবুল কালাম বাবলার সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন সদস্য সচিব শেখ মাসুম বিল্লাহ শাহীন, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক নুর মোহাম্মদ পাড়, এড আকবার হোসেন,আবুল কাসেম,মশিউর রহমান, শফিকউদ্দৌলা সাগর, শেখ আবু রায়হান,মেহেদী হাসান,আল ইমরান ইমু,ডা. মহিদার রহমান,আব্দুল গফুর প্রমুখ।

সভায় জাকারিয়া হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে শনিবার সাতক্ষীরার নিউমার্কেট চত্বরে মানবন্ধনের সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় বক্তারা বলেন, জাকারিয়া হত্যার ১ সপ্তাহ পার হলেও আসামীদের গ্রেপ্তারে পুলিশের তৎপরতা দৃশ্যমান নয়। তাই শনিবারের মানববন্ধন থেকে পুলিশকে আলটিমেটাম দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।  (প্রেসবিজ্ঞপ্তি)