ফিচার

সাতক্ষীরা জেলা জাসদের আলোচনাসভা ও সম্মেলন

By daily satkhira

October 10, 2026

প্রেস বিজ্ঞপ্তি : ২০২৪ সালের জুলাই মাসে শেখ হাসিনা শত শত লোককে গুলি করে মেরেছে। তখন জাসদ বলেছিল গণঅভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনাকে পদত্যাগে বাধ্য করাতে হবে। আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলনে বিএনপি, জাসদ ও হিজবুদ তাহদি ছাড়াও আওয়ামী লীগের লোকজনও জুলাই আন্দোলনে মিছিলে অংশ নিয়েছিল। ১৯৯০ সালে জাসদের যে সাংগঠণিক শক্তি ছিল তা অটুট থাকলে ’২৪ এর আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর পরিস্থিতি এত খারাপ হতো না।

বাংলাদেশ জাসদ(আম্বিয়া) এর সাতক্ষীরা জেলা সম্মেলন উপলক্ষে আয়োজিত শনিবার দুপুরে সাতক্ষীরা শহরের এক কনভেনশন সেন্টারে প্রধান অতিথির বক্তব্যে জাপস কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য ডাঃ মুস্তাক হোসেন এ কথা বলেন।

’৯০ এর গণ অভ্যুত্থানে ছাত্ররা বিএনপি’র পক্ষে অবস্থান নেওয়ায় বিএনপি ক্ষমতায় এসেছিল, তেমনিভাবে ২০২৪ সালে জুলাই আন্দোলনে ছাত্ররা রাস্তায় নামায় শেখ হাসিনা দেশত্যাগে বাধ্য হয়েছিলেন উল্লেখ করে ডাঃ মুস্তাক হোসেন বলেন, ইউনুস ভাই আওয়ামী লীগের সঙ্গে থেকে জাসদকে গর্তে ফেলে দিয়েছিলেন। আর সেই গর্ত থেকে দলকে টেনে তুলেছিলেন আ.স.ম আব্দুর রব। চট্টগ্রাম বন্দরকে ইজারা দেওয়া দেশ বিক্রিরই নামান্তর বলে উল্লেখ করে আরো বলেন, বিদেশীদের সাথে বাণিজ্য করবো, বানিজ্যে সহায়তা করবো। কিন্তু চুরির অজুহাতে বন্দর বিদেশীদের ইজারা দিতে হবে কেন? পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ওরফে রোজার খলিল একজন বিতর্কিত ব্যক্তি। তাকে বাংলাদেশের নাগরিকত্ব দিতে পুলিশ ভেরিফিকেশন তুলে দেওয়া হয়েছিল।

বিশেষ অতিথি জাসদের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা এটি এম মহব্বত আলী বলেন, এক সময় সাতক্ষীরা জাসদের সূতিকাগার ছিল। অসাম্প্রদায়িক চেতনাা ছিল মুক্তিযুদ্ধের মূল ভিত্তি। ৫৪ বছর পর মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি বলে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ হয়নি। গ-গোল হয়েছে। ১৯৪৭ ও ২০২৪ এ মুক্তিযুদ্ধ বলে তারা স্বীকার করে। শেখ হাসিনার ১৭ বছরের শাসনকে তিনি বৈষম্যমূলক বলে দাবি করেন। সাতক্ষীরা জেলা জাসদের একাংশের সভাপতি সরদার কাজেম আলীর সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন, সংগঠণটির সাংগঠণিক সম্পাদক মোকলেছুর রহমান লবু, জাতীয় যুবজোটের সভাপতি শাজাহান আলী সাজু, জাসদ ছাত্রলীগের সভাপতি গৌতম শীল, জেলা জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক দিদারুল আলস হেলাল, বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার, সুধাংশু শেখর সরকার প্রমুখ। সভার দ্বিতীয় পর্বে প্রফেসর ইদ্রিস আলীকে সভাপতি ও দিদারুল আলম হেলালকে সাধারণ সম্পাদক করে সাতক্ষীরা জেলা কমিটির ঘোষণা দেওয়া হয়।#