ফিচার

অসুস্থ ওয়ার্ড বিএনপি সভাপতি আমিরুল ইসলামকে হাসপাতালে দেখতে গেলেন জেলা কৃষক দল নেতা রবি

By daily satkhira

October 10, 2026

প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরা সদর উপজেলার আগরদাড়ী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আমিরুল ইসলাম অসুস্থ হয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে হাসপাতালে থেকে তাঁর চিকিৎসা চলছে।

সংবাদ পেয়ে তাঁকে দেখতে এবং চিকিৎসার সার্বিক খোঁজখবর নেওয়ার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে যান সাতক্ষীরা জেলা কৃষক দলের সদস্য সচিব মো. রবিউল ইসলাম রবি। এ সময় তিনি চিকিৎসকদের সাথে কথা বলেন এবং অসুস্থ বিএনপি নেতার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন আগরদাড়ি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সিদ্দিক , শিবপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি নজরুল ইসলাম , সাংগঠনিক সম্পাদক আসাদুল ইসলাম , শিবপুর ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জাহিদ হোসেন , শিবপুর ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউর রহমান , শিবপুর ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শাহিন হোসেন , ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি রুহুল আমিন সহ নেতৃবৃন্দ।