ফিচার

সাতক্ষীরায় নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব মেরুদণ্ড দিবস উদযাপিত

By daily satkhira

October 16, 2026

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব মেরুদণ্ড দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে শোভাযাত্রা ও সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করে সাতক্ষীরা স্পেশালাইজড হাসপাতাল। এবারের প্রতিপাদ্য ছিল— জীবনের জন্য মেরুদণ্ডের স্বাস্থ্য।

শুক্রবার সকালে সাতক্ষীরা বাইপাস রোডস্থ কামালনগরে অবস্থিত সাতক্ষীরা স্পেশালাইজড হাসপাতাল প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। খুলনা মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা: মাহমুদুল হাসান পলাশের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. বাপ্পী কুমার দাশ, প্রাইভেট হসপিটাল, ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের সাতক্ষীরা জেলা শাখার সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক ডা. আবুল কালাম বাবলা, সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান রাসেল, সাতক্ষীরা পৌরসভার সাবেক কাউন্সিলর শেখ শফিক উদ-দৌলা সাগর, ধানদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, সাতক্ষীরা সুলতানপুর বড়বাজার কাঁচা ও পাকা মাল ব্যবসায়ী সমিতির সভাপতি রওশন আলী এবং সাধারণ সম্পাদক রজব আলী খাঁসহ অন্যরা।

মেরুদন্ডের ব্যথাকে অবহেলা না করার আহ্বান জানিয়ে ডা: পলাশ বলেন, চিকিৎসকের পরামর্শ ছাড়াই ওষুধের দোকান থেকে ব্যথানাশক ওষুধ কিনে সেবন করা যাবে না। কারন এতে কিডনি ও যকৃতের ক্ষতির ঝুঁকি রয়েছে। মেরুদন্ডের ব্যথার পেছনে ডিস্কের সমস্যা ছাড়াও যক্ষ্মা, ক্যানসার, হাড়ের ক্ষয়, কাইফোসিস, স্কলিওসিস ও অস্টিওপোরোটিক ফ্র্যাকচারের মতো বিভিন্ন কারণ থাকতে পারে। তাই সঠিক রোগ নির্ণয় ও চিকিৎসার জন্য বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন।