নিজস্ব প্রতিনিধি : শারদীয় দুর্গোৎসবের মহা সপ্তমী উপলক্ষে শারদ উৎসবে বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সন্ধ্যায় সাতক্ষীরা মায়ের বাড়িতে অনুষ্ঠিত আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক আহবায়ক এড.সৈয়দ ইফতেখার আলী। প্রধান বক্তা ছিলেন, সাবেক সাধারণ সম্পাদক শেখ তারিকুল ইসলাম।
জেলা মন্দির কমিটির সভাপতি সোমনাথ ব্যানার্জীর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর বিএনপির আহবায়ক মোহা: শের আলী, জেলা মন্দির সমিতির উপদেষ্টা বিশ্বনাথ ঘোষ, জজকোর্টের জিপি অসীম কুমার মন্ডল, জেলা যুবদল নেতা আইনুল ইসলাম নান্টা, বিএনপি নেতা প্রভাষক আতাউর রহমান,আব্দুল্লাহ আল মামুন রাজু, আবু রায়হান।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন , আলী হাসান খান হাবলু , মোঃ মনিরুজ্জামান মনি,আশরাফ হোসেন, মোহাম্মদ রফিকুল ইসলাম মোঃ আব্দুল জলিল, সোহরাব হোসেন বাবু , সৈয়দ আরিফ , আবু রায়হান , মনিরুজ্জামান মনি , নেসারুল ইসলাম , আব্দুল মামুন প্রমূখ।
এসময় ইফতেখার আলী বলেন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ, এই দেশে আবহমানকাল থেকেই হিন্দু মুসলমান একই সাথে তাদের নিজস্ব ধর্মীয় অনুষ্ঠান যথাযথভাবেপালন করে আসছে। এখানে সকল ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে।
তিনি আরো বলেন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ। বিএনপি এই সার্বজনীন নীতিকে সমুন্নত রেখে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের জন্য কাজ করার পাশাপাশি একটি কল্যাণকর রাষ্ট্র গঠনে অঙ্গীকারবদ্ধ। এসময় তিনি মণ্ডপের পূজারী ও ভক্তদের প্রতি শারদীয় শুভেচ্ছা জ্ঞাপন করেন।