প্রেস বিজ্ঞপ্তি: শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সাতক্ষীরা পৌরসভার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন সাতক্ষীরা পৌরসভার সাবেক মেয়র তাসকিন আহমেদ চিশতি।
পরিদর্শনকালে তিনি পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও সনাতন ধর্মাবলম্বী ভক্তদের সাথে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। একই সাথে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপনের জন্য সার্বিক খোঁজখবর নেন এবং পৌরসভার পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা কৃষক দলের সদস্য সচিব মোহাম্মদ রবিউল ইসলাম রবি , সাতক্ষীরা সদর উপজেলা কৃষক আনারুল ইসলাম , সাতক্ষীরা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান পলাশ , ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন বাবু , সদর উপজেলা কৃষক দলের যুগ্ন আহবায়ক হুমায়ুন কবির, শিবপুর ইউনিয়ন কিশোর দলের সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক আসাদুল ইসলাম সহ নেতৃবৃন্দ।