ফিচার

সাতক্ষীরায় পৌর ও সদর উপজেলা তাঁতীদল এর সাংগঠনিক আলোচনা সভা

By daily satkhira

October 22, 2026

প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরায় পৌর ও সদর উপজেলা তাঁতীদল এর আয়োজনে সাংগঠনিক আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম ও সাবেক ০৩ বারের প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আরাফাত রহমান কোকোর মাগফিরাত কামনায় জিয়া উদ্যানে তাদের মাজার জিয়ারত এবং বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির আহ্বায়ক আবুল কালাম আজাদ ভাই ও সদস্য সচিব হাজী মজিবুর রহমান ভাইসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় প্রোগ্রাম সফল করার জন্য ২২ অক্টোবর ২০২৬ তারিখ রোজ বৃহস্পতিবার বিকাল ৫ টায় সাতক্ষীরা শহরের রয়েল প্লাস কনভেনশন হলে সাতক্ষীরা সদর উপজেলা ও পৌর তাঁতীদলের আয়োজনে সদর উপজেলা তাঁতীদল এর আহবায়ক (ভারপ্রাপ্ত) ও জেলা তাঁতীদল এর সহ-সভাপতি শেখ আবু তুহিন এর সভাপতিত্বে এবং পৌর তাঁতীদল এর আহবায়ক ও জেলা তাঁতীদলের সহ-সভাপতি সাজ্জাদ হোসেন লাল্টুর সঞ্চালনায় প্রস্তুতি সভা অনুষ্টিত হয়েছে। উক্ত প্রস্তুতি সভায় প্রধানমন্ত্রী অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা তাঁতীদল এর সভাপতি হাসান শাহরিয়ার রিপন, সিনিয়র সহ-সভাপতি সাবিনা ইয়াসমিন, সহ-সভাপতি জিয়াউর রহমান জিয়া, সহ-সভাপতি যথাক্রমে মোঃ সাইদুর রহমান পলাশ, মোঃ আব্দুল্লাহ মাষ্টার, অধ্যক্ষ শাহানুর ইসলাম সবুজ, সাধারণ সম্পাদক এস এম সাহেব আলী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক শেখ মাহমুদুল ইসলাম বুলবুল, দপ্তর সম্পাদক মোঃ ফজলুল হক, প্রচার সম্পাদক মোঃ ওয়েজ কুরুনী শুভ। এসময় আরো উপস্থিত ছিলেন জেলা তাঁতীদল এর সহ-সভাপতি আব্দুস সাত্তার, জেলা তাঁতীদল এর যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ গোরা ও মোঃ শরিফুল ইসলাম, জেলা তাঁতীদল এর যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর তাঁতীদল এর সদস্য সচিব নাহিদ হাসান টিপু, জেলা তাঁতীদল এর সহ সাধারণ সম্পাদক যথাক্রমে এড. আবু তাছিন বাবলু, সার্জেন্ট(অব) মইনুল ইসলাম, মতিনুর রহমান, জেলা তাঁতীদল এর সহ সাংগঠনিক সম্পাদক ও পৌর তাঁতীদল এর সদস্য সচিব নাজমুল হুদা, ওমর ফারুক শাহিন, জেলা তাঁতীদল নেতা রেজাউল ইসলাম, জাহাঙ্গীর আলম ভোমরা, জাহাঙ্গীর আলম সজিব, মনিরুল ইসলাম, আবু রায়হান, ছিয়ারুল, আরিজুল সরদার, মোঃ ফারুক, শেখ সিরাজুল ইসলাম, আবু বকর সিদ্দিক, ফিরোজ হোসেন প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে আবু জাহিদ ডাবলু বলেন; সাতক্ষীরায় জাতীয়তাবাদীর শক্তি শক্তিশালী করতে হলে জাতীয়তাবাদী তাঁতীদলসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের কমিটি প্রতিটা ইউনিয়নের ওয়ার্ড পর্যায় পর্যন্ত গঠন করতে হবে।