ফিচার

সাতক্ষীরায় হেভী ইকুইপমেন্ট অপারেটর শ্রমিক ইউনিয়নের মতবিনিময় সভা

By daily satkhira

October 25, 2026

প্রেস বিজ্ঞপ্তি :

“দুনিয়ার মজদুর এক হও, শ্রমিক ঐক্য জিন্দাবাদ”—এই স্লোগানকে সামনে রেখে শ্রমিকদের অধিকার, নিরাপত্তা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে সাতক্ষীরায় এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন-এর অন্তর্ভুক্ত (রেজি: নং-বি-১৭২৪) এবং ঢাকা-৬৩৫২ রেজিস্টার্ড ‘হেভী ইকুইপমেন্ট অপারেটর শ্রমিক ইউনিয়ন’-এর সাতক্ষীরা জেলা শাখা এই সভার আয়োজন করে।

​সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সিনিয়র অপারেটর রুবেল হোসেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র অপারেটর মুজাফফর হোসেন এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেখ গোলাম মোস্তফা।

​সভায় বক্তারা শ্রমিকদের আইনি সুরক্ষা, সামাজিক নিরাপত্তা, কর্মক্ষেত্রের মর্যাদা, চিকিৎসা সহায়তা এবং একটি উন্নত ভবিষ্যৎ গঠনের ওপর গুরুত্বারোপ করেন। এছাড়াও দেশের উন্নয়নমূলক কাজে (রাস্তা, সেতু, অবকাঠামো) জীবনের ঝুঁকি নিয়ে কাজ করা হেভী ইকুইপমেন্ট শ্রমিকদের জীবনমান উন্নয়নে মালিকপক্ষের প্রতি ন্যায্য

তাদের উত্থাপিত ৫দফাদাবি গুলোর মধ্যে রয়েছে, গাড়ির অপারেটরদের মজুরি বৃদ্ধি: ঘণ্টাপ্রতি বর্তমান ৩০০ টাকার পরিবর্তে কাজের ঝুঁকি ও দক্ষতা বিবেচনায় ২৩০ টাকা নির্ধারণ করা। ঘণ্টাপ্রতি বর্তমান ১৫০ টাকার পরিবর্তে ১৭৫ টাকা করার দাবি। ​কাজের মৌসুমে হেলপারদের সর্বনিম্ন ৩,০০০ টাকা মাসিক বেতন প্রদান করা। কাজের সিজন শেষে গ্যারেজে রক্ষণাবেক্ষণের সময় অপারেটর ও হেলপারদের যাতায়াত, খাবার ও দৈনিক হাতখরচের সুব্যবস্থা করা। শ্রমিক-মালিক পারস্পরিক সহযোগিতা বজায় রাখা এবং কোনো প্রকার বিশৃঙ্খলা ছাড়া আলোচনার মাধ্যমে সমাধান খোঁজা।

​বক্তারা উল্লেখ করেন, “শ্রমিক বাঁচলে শিল্প বাঁচবে, শ্রমিকের সম্মান বাড়লে কাজের মানও বাড়বে।” তাঁরা ইউনিয়নের আওতায় জেলার সকল হেভী ইকুইপমেন্ট অপারেটর ও হেলপারদের দ্রুত সঠিক সদস্যপদ গ্রহণ করে ঐক্যবদ্ধ থাকার বিশেষ আহ্বান জানান।