ফিচার

সাংবাদিক পুত্র কাজী ফাহিমের অতুলনীয় সাফল্য : প্রেসক্লাব নেতৃবৃন্দের অভিনন্দন

By daily satkhira

November 01, 2026

প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরার সিনিয়র সাংবাদিক কাজী জামালউদ্দিন মামুন ও শারমিন আক্তার কাকলির ছেলে কাজী ফাহিম আব্দুল্লাহ এইচএসসিতে গোল্ডেন এ+ পেয়েছে।

ঢাকার নটরডেম কলেজ থেকে সে চলতি বছর বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পরীক্ষায় ইংরেজি ভার্সনে অংশ নেয়। তার  প্রাপ্ত নম্বর ১১৬৪ । এসএসসিতেও ফাহিম সাতক্ষীরার পিএন বিয়াম স্কুল থেকে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়।

সাংবাদিক পুত্রের অতুলনীয় সাফল্যে অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাসেম, সহ-সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, যুগ্ন সাধারণ সম্পাদক এম বেলাল হোসাইন,

সাংগঠনিক সম্পাদক এম. শাহীন গোলদার, অর্থ সম্পাদক শেখ ফরিদ আহমেদ ময়না, সাহিত্য,সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক আকরামুল ইসলাম, দপ্তর সম্পাদক মাসুদুজ্জামান সুমন, নির্বাহী সদস্য যথাক্রমে এড. খায়রুল বদিউজ্জামান, আবু তালেব, কাজী জামালউদ্দিন মামুন, আব্দুস সামাদ, আসাদুজ্জামান সরদার। প্রেসবিজ্ঞপ্তি