শ্যামনগর প্রতিনিধি : সাতক্ষীরার শ্যামনগরে লোকাল বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে সাগর আলী (৫০) নামে এক ইজিবাইক চালক নিহত হয়েছেন।
সোমবার (২ নভেম্বর) সকাল ৭টার দিকে শ্যামনগরের বংশীপুর লস্কর পাম্প সংলগ্ন সোনার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাগর আলী শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের বংশীপুর গ্রামের বাসিন্দা। তাঁর পিতার নাম শওকত।
স্থানীয় সূত্রে জানা যায়, ভেটখালী থেকে ছেড়ে আসা শ্যামনগর-কালীগঞ্জ অভিমুখী একটি লোকাল বাসের সঙ্গে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইক চালক সাগর আলী গুরুতর আহত হন এবং ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয় বলে জানা গেছে। শ্যামনগর থানার ওসি সফিউল ইসলাম পাটোয়ারি মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে