নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে অনলাইন জুয়ার অ্যাপস ‘এর মাধ্যমে অবৈধ জুয়া পরিচালনা করার সময় হাতেনাতে সালাউদ্দিন (২২) নামের এক তরুণকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। এ সময় তার কাছ থেকে জুয়া খেলায় ব্যবহৃত দুটি স্মার্টফোন জব্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ডিবির একটি বিশেষ টিম শ্যামনগর থানা এলাকায় আইন শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে ডিউটি করকালীন সময়ে বিশেষ অভিযান পরিচালনা করাকালিন গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন শ্যামনগরের গড়কুমারপুর গ্রামের মুকুল সানার বসতবাড়িতে একটি সংঘবদ্ধ চক্র মোবাইল অ্যাপস ব্যবহার করে দীর্ঘদিন ধরে অনলাইন জুয়া পরিচালনা করে আসছে। এমন খবরের ভিত্তিতে সোমবার ভোররাতে সেখানে অভিযান পরিচালনা করে পুলিশ। পুলিশ দেখে চক্রের সাথে জড়িত কতিপয় ব্যক্তি কৌশলে পালানোর চেষ্টা করলে তাদের ধাওয়া দিয়ে গড়কুমারপুর গ্রামের মুকুল সানার পুত্র সালাউদ্দিন আটক করতে সক্ষম হয়। । পরবর্তীতে তার হেফাজত থেকে অনলাইন জুয়া খেলায় ব্যবহৃত ০২টি পুরাতন মোবাইল ফোন জব্দ করা হয়।
সাতক্ষীরা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুর রহমান জানান, এ ঘটনায় শ্যামনগর থানায় জুয়া প্রতিরোধ আইন অনুযায়ী একটি নিয়মিত মামলা (শ্যামনগর থানার মামলা নম্বর-০৩, তারিখ-০৩/১১/২০২৬ইং, ধারা-জুয়া প্রতিরোধ আইন ২০২৬ এর ১৬/১৭/২৫/২৭ ধারা) দায়ের করা হয়েছে।