ফিচার

ব্রম্মরাজপুর দাসপাড়া শিশু যৌন পাচার প্রতিরোধে কমিউনিটি পর্যায়ে সচেতনতা সভা

By daily satkhira

November 08, 2026

প্রেস বিজ্ঞপ্তি :  সাতক্ষীরার সদর উপজেলার ব্রম্মরাজপুর ইউনিয়নের দাসপাড়া এলাকায় শিশু যৌন পাচার ও শোষণ প্রতিরোধে কমিউনিটি পর্যায়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (০৮ নভেম্বর) দাসপাড়া রাইটস যশোর এর বাস্তবায়নে এবং ‘দ্য ফ্রিডম ফান্ড’ এর কারিগরি ও আর্থিক সহায়তায় বাংলাদেশে শিশু যৌন পাচারের (সিএসটি) শিকার ব্যক্তিদের সুরক্ষা জোরদার করা” প্রকল্পের আওতায় সভাটি হয়। সারভাইভার্স লিডার গ্রুপ (এসএলজি)-এর সহযোগিতায় আয়োজিত এ সভার উদ্দেশ্য ছিল শিশু যৌন পাচার সম্পর্কে স্থানীয় মানুষের বাস্তবভিত্তিক জ্ঞান বাড়ানো এবং ইউনিয়ন পরিষদ ও এর স্থায়ী কমিটির সঙ্গে সমন্বয় জোরদার করা। সভায় বিষয়ভিত্তিক আলোচনা করেন রাইটস যশোরের প্রজেক্ট অফিসার মো. সাইফুল ইসলাম। সভার সার্বিক সমন্বয় করেন সোশ্যাল মোবিলাইজার সালমা আক্তার। সভায় ব্রম্মরাজপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সিটিসি সদস্য বাসুদেব উপস্থিত ছিলেন। এ ছাড়া ৩২ থেকে ৪০ জন নারী ও ছাত্রী অংশ নেন। সভা শেষে অংশগ্রহণকারীরা নিজ নিজ এলাকায় শিশু যৌন পাচার সম্পর্কে সচেতনতা সৃষ্টি এবং শিশুদের সুরক্ষায় সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার করেন।