ফিচার

সাতক্ষীরায় জেলা কিন্ডার গার্টেন এ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা

By daily satkhira

November 14, 2026

প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরা জেলা কিন্ডার গার্টেন এ্যাসোসিয়েশনের আয়োজনে সাতক্ষীরায় বৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত শহরের সাতক্ষীরা পি.এন. মাধ্যমিক বিদ্যালয়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পরীক্ষায় জেলা শহরের ২০টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কেজি, প্রথম ও দ্বিতীয় শ্রেণির মোট ৫০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

পরীক্ষা চলাকালে উপস্থিত ছিলেন জেলা কিন্ডার গার্টেন এ্যাসোসিয়েশনের সভাপতি মো. নজরুল ইসলাম, সহ-সভাপতি মো. আমিনুর রহমান ও শংকর কুমার, সাধারণ সম্পাদক শেখ আমিনুর রহমান কাজল, সহ-সাধারণ সম্পাদক নাছির উদ্দীন, অর্থ সম্পাদক মো. শাহাজান সবুজসহ এ্যাসোসিয়েশন ও স্কুলের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।

এ সময় এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শেখ আমিনুর রহমান কাজল বলেন,শিক্ষার্থীদের মেধা বিকাশ, পড়াশোনার প্রতি আগ্রহ সৃষ্টি এবং প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে এ বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়েছে। প্রাথমিক পর্যায় থেকেই শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশের সুযোগ করে দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের যোগ্যতা যাচাই করার পাশাপাশি ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনে উৎসাহিত হবে।##