ফিচার

সাতক্ষীরা সদর হাসপাতালে রোগীকে ধ-র্ষণের অভিযোগে প্যাথলজি বিভাগের আউটসোর্সিং কর্মী গ্রেপ্তার

By daily satkhira

November 17, 2026

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা সদর হাসপাতালের প্যাথলজি বিভাগের রুমের দরজা বন্ধ করে এক রোগীকে ধ-র্ষণের অভিযোগে প্যাথলজি বিভাগের আউটসোর্সিং কর্মী মাহমুদুল হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল ৪টার দিকে হাসপাতাল থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মাহমুদুল হাসান (২৪) সাতক্ষীরা শহরের দক্ষিণ কাটিয়া ঢালীপাড়া এালকার নজরুল ইসলামের ছেলে।

থানা সূত্রে জানা যায়, গতকাল সোমবার (১৬ নভেম্বর) সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিংসক দেখাতে যান ওই গৃহবধু। টিকিট কেটে চিকিংসক দেখানোর পর চিকিৎসক কয়েকটি পরীক্ষার পরামর্শ দেন। এরপর বেলা ১২টার পর ওই নারী প্যাথলজি বিভাগে গেলে এখন হবে না বলে জানানো হয়।

পরবর্তীতে প্যাথলজিতে থাকা আউটসোর্সিং কর্মী মাহমুদুল হাসান পরীক্ষার ব্যবস্থা করবেন বলে নারীকে আশ্বস্ত করেন।

আরও জানা যায়, মাহমুদুল হাসান নারীকে প্রসব (ইউরিন) নিয়ে আসার কথা বলেন। প্রসব আনতে গেলে প্যাথলজির রুমের দরজা বন্ধ করে দেন মাহমুদুল। এরপর জোরপূর্বক তাকে ধ-র্ষণ করেন। ওই নারী বাড়িতে গিয়ে তার স্বামীকে ঘটনাটি জানালে মঙ্গলবার দুপুরে নারী তার স্বামীকে সঙ্গে এনে থানায় মামলা করেছেন।

’##