প্রেস বিজ্ঞপ্তি : ১৯ নভেম্বর, সকাল ১১টায় উষা সংস্থার প্রশিক্ষণ রুমে, অ্যাসোসিয়েশন অব ডেভেলপমেন্ট এজেন্সিজ ইন বাংলাদেশ (এডাব) সাতক্ষীরা জেলা শাখার বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন এডাব সাতক্ষীরা জেলা কমিটির সভাপতি ও পল্লী চেতনার পরিচালক মোঃ আনিছুর রহমান। সভা পরিচালনা করেন এডাব সাতক্ষীরা জেলা কমিটির সদস্য সচিব ও উষা সংস্থার নির্বাহী পরিচালক মোঃ শামসুজ্জোহা। সভায় উপস্থিত ছিলেন এডাব খুলনা বিভাগীয় সমন্বয়কারী জনাব মোঃ রেজাউল করিম।
সভায় বিগত সভার কার্যবিবরণী পর্যালোচনা ও অনুমোদন, বার্ষিক প্রতিবেদন ও আর্থিক প্রতিবেদন উপস্থাপন, আগামী এক বছরের কর্মপরিকল্পনা প্রণয়ন এবং স্থানীয় পর্যায়ে এনজিওগুলোর সাংগঠনিক সক্ষমতা ও কার্যক্রম আরও শক্তিশালী করার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
এ সময় স্থানীয় পর্যায়ে এনজিওগুলোর মধ্যে পারস্পরিক সমন্বয়, সহযোগিতা বৃদ্ধি এবং উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
আলোচনায় অংশগ্রহণ করেন প্রগতির প্রধান নির্বাহী আশেক-ই-এলাহী, চুপড়িয়া মহিলা সংস্থার পরিচালক মরিয়ম মান্নান, প্রভা সংস্থার নির্বাহী পরিচালক শাম্মী আক্তার, লিডারসের প্রতিনিধি অসিত মন্ডল, অর্জণ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মহুয়া মজ্ঞুরী গণচেতনা ফাউন্ডেশনের পরিচালক শিবু পদ বৈদ্য এবং উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালকসহ অন্যান্য সদস্য সংগঠনের প্রতিনিধিবৃন্দ।
সভায় আগামী এক বছরের কর্মপরিকল্পনা গ্রহন করা হয়। এবং এডাব কেন্দ্রিয় কার্যালয় নির্মানের জন্য জেলার পক্ষ থেকে প্রযোজনীয় অনুদান প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়।